বাংলাদেশ থেকে কিভাবে iCloud Storage Upgrade করবেন?
বর্তমানে Apple ব্যবহারকারীদের সবচেয়ে common সমস্যাগুলোর একটি হলো iCloud Storage Full, তাই iPhone ব্যবহার করার কিছুদিন পরই অনেকের ফোনে storage warning দেখা যায়। যার ফলে নতুন করে Photo backup,WhatsApp backup, গুরুত্বপূর্ণ data sync বন্ধ হয়ে যায়। এমন কি অনেক সময় মোবাইলও স্লো হয়ে যেতে পারে।
কিন্তু বাংলাদেশে অনেক ইউজারের ডুয়াল কারেন্সি কার্ড না থাকার কারনে iCloud storageআপগ্রেড করতে পারেন না। এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছেব Apple Gift Card
আজকে আমরা আলোচনা করবঃ
iCloud কী
কেন iCloud storage full হয়
iCloud storage upgrade করার নিয়ম
Apple Gift Card দিয়ে payment করার নিয়ম
বাংলাদেশ থেকে Apple Gift Card কোথায় থেকে কিনবেন।
iCloud আসলে কী এবং কেন এটা গুরুত্বপূর্ণ?
iCloud হলো Apple-এর নিজস্ব cloud storage এবং backup সেবা। সহজভাবে বলতে গেলে, এটা আপনার iPhone এর একটা অনলাইন নিরাপত্তা বলয়। আপনার তোলা প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও, সব contacts, notes, calendar, WhatsApp backup, এমনকি পুরো ডিভাইসের সম্পূর্ণ backup সবকিছু iCloud নিরাপদে সংরক্ষিত থাকে।
এর সবচেয়ে বড় সুবিধা হলো, ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনার কোনো data হারায় না। নতুন iPhone কিনে iCloud-এ login করলেই পুরনো সব data হুবহু ফিরে পাওয়া যায়। এছাড়া একই Apple ID দিয়ে iPhone, iPad এবং MacBook ব্যবহার করলে তিনটি ডিভাইসে সব তথ্য একই সাথে sync হয়ে থাকে।
তবে সমস্যা হলো, Apple বিনামূল্যে সীমিত পরিমাণ storage দেয়। বর্তমানে iPhone camera অনেক উন্নত, ছবির size অনেক বড়, 4K ভিডিও তো আরও বেশি জায়গা নেয় ফলে এই সীমিত storage খুব দ্রুতই শেষ হয়ে যায়।
iCloud Storage Full হলে ঠিক কী কী সমস্যা হয়?
অনেকে মনে করেন storage full হলে শুধু একটা warning আসে, এর বেশি কিছু না। কিন্তু বাস্তবে এই সমস্যাটা ধীরে ধীরে অনেক বড় আকার নেয়।
ছবি ও ভিডিও backup বন্ধ হয়ে যায় Storage শেষ হয়ে গেলে নতুন কোনো ছবি বা ভিডিও iCloud save হয় না। ফোনে জায়গা থাকলেও iCloud backup হচ্ছে না মানে, ফোন হারালে সেই ছবিগুলো চিরতরে চলে যাবে।
WhatsApp backup সম্পূর্ণ বন্ধ হয়ে যায় WhatsApp তার chat history এবং media iCloud backup রাখে। Storage full হলে এই backup আর হয় না। ফোন বদলালে বা reset করলে সব WhatsApp conversation হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
Multiple device sync সমস্যা দেখা দেয় iPhone, iPad এবং MacBook একই Apple ID দিয়ে চললে তাদের মধ্যে data sync হতে iCloud ব্যবহার হয়। Storage শেষ হলে এই sync ঠিকমতো কাজ করে না।
Device backup বন্ধ হয় Automatic iPhone backup iCloud-এ হয়। এটা বন্ধ হয়ে গেলে পুরো ডিভাইসের কোনো backup থাকে না। এমন পরিস্থিতিতে ফোন নষ্ট হলে সব data হারানোর সম্ভাবনা থাকে।
iPhone performance কমে যেতে পারে অনেক সময় storage সংক্রান্ত সমস্যার কারণে iPhone এর কিছু background process ঠিকমতো কাজ করে না, যা overall performance-এ প্রভাব ফেলে।
iCloud Storage Plan কোনটা আপনার জন্য উপযুক্ত?
Apple সাধারণত তিনটি paid plan অফার করে থাকে।
50GB Plan সাধারণ ব্যবহারকারীদের জন্য এটাই যথেষ্ট। যারা ছবি তোলেন, WhatsApp ব্যবহার করেন এবং ফোনের basic backup রাখতে চান, তাদের জন্য এই plan কাজ করবে।
200GB Plan যারা প্রচুর ভিডিও রাখেন বা Family Sharing ব্যবহার করেন তাদের জন্য এটা ভালো। এই plan একাধিক family member মিলে share করা যায়।
2TB Plan Content creator, professional photographer বা যারা ব্যবসার কাজে iPhone ব্যবহার করেন তাদের জন্য এই plan আদর্শ। এছাড়া যারা MacBook এবং iPad সহ একাধিক Apple device ব্যবহার করেন, তাদেরও এই plan বিবেচনা করা উচিত।
বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীর জন্য 50GB plan দিয়েই শুরু করা বুদ্ধিমানের কাজ। পরে প্রয়োজন হলে upgrade করে নেওয়া যাবে।
বাংলাদেশ থেকে iCloud Upgrade করার সমস্যা কোথায়?
iCloud storage upgrade করতে Apple-এর কাছে payment করতে হয়। সমস্যা হলো, এই payment এর জন্য সাধারণত international credit বা debit card দরকার হয়। বাংলাদেশে অনেক iPhone ব্যবহারকারীর কাছে Visa বা Mastercard নেই, অথবা থাকলেও অনেক সময় foreign transaction সমস্যার কারণে payment করা সম্ভব হয় না।
এই সমস্যার সবচেয়ে কার্যকর এবং সহজ সমাধান হলো Apple Gift Card
Apple Gift Card কীভাবে কাজ করে?
Apple Gift Card মূলত একটি prepaid voucher, যেটা redeem করলে সেই পরিমাণ balance আপনার Apple ID তে যুক্ত হয়। এরপর সেই balance দিয়ে Apple যেকোনো সার্ভিসের payment করা যায়। iCloud storage, Apple Music, App Store থেকে app বা in-app purchase, সবকিছু আপনি সহজেই পার্সেস করতে পারবেন।
অর্থাৎ, একবার Gift Card কিনে redeem করলে আলাদা কোনো international card ছাড়াই iCloud upgrade করা সম্ভব।
একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে Apple Gift Card region specific। আপনার Apple ID যদি USA region এর হয়, তাহলে USA Apple Gift Card কিনতে হবে। অন্য region-এর card কাজ করবে না।
বাংলাদেশ থেকে Apple Gift Card কোথায় কিনবেন?
এখানেই অনেকে আটকে যান। Apple Gift Card বাংলাদেশে সরাসরি পাওয়া যায় না, আর অনলাইনে যেখানে সেখানে থেকে কিনতে গেলে নকল বা already used কোড পাওয়ার ঝুঁকি থাকে।
বাংলাদেশি iPhone ব্যবহারকারীদের জন্য Gifts Card BD একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে কয়েকটি সুবিধা পাওয়া যায় ।যা এটাকে অন্যান্য ওয়েবসাইট থেকে আলাদা করে তোলে।
bKash ও Nagad payment করা যায় আলাদা কোনো international card ছাড়াই বাংলাদেশি mobile banking দিয়ে সরাসরি payment করা সম্ভব।
Instant code delivery Payment করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে Gift Card code ডেলিভারি দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার ঝামেলা নেই।
বিভিন্ন denomination পাওয়া যায় $5, $10, $25, $50, $100 প্রয়োজন অনুযায়ী যেকোনো amount card কেনা যায়।
USA Apple Gift Card available বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত USA region Apple Gift Card এখানে সহজেই পাওয়া যায়।
২৪/৭ customer support Redeem করতে সমস্যা হলে বা iCloud upgrade-এ কোনো প্রশ্ন থাকলে সহজেই সাপোর্ট পাওয়া যায়।
Cloud Storage Upgrade করার Step-by-Step Guide
ধাপ ১
সঠিক Apple Gift Card কিনুন
প্রথমে আপনার Apple ID-এর region চেক করুন। Settings → আপনার নাম → Media & Purchases → View Account গেলে দেখতে পাবেন। Region অনুযায়ী সঠিক Gift Card কিনুন।
বাংলাদেশে বসে bKash বা Nagad দিয়ে Apple Gift Card কেনা যায় এমন trusted platform থেকে কিনুন। সবসময় verified seller বেছে নেওয়া জরুরি, কারণ অপরিচিত বা অবিশ্বস্ত জায়গা থেকে কিনলে নকল বা already used কোড পাওয়ার ঝুঁকি থাকে।
ধাপ ২
Gift Card Redeem করুন
iPhone App Store খুলুন। উপরের ডান কোনে আপনার profile icon চাপ দিন। নিচে স্ক্রল করলে Redeem Gift Card or Code অপশন দেখতে পাবেন। সেখানে চাপ দিন এবং আপনার Gift Card এর code লিখুন অথবা camera দিয়ে scan করুন। Redeem করার কয়েক সেকেন্ডের মধ্যেই balance আপনার Apple account যোগ হয়ে যাবে।
ধাপ ৩
iCloud Storage Upgrade করুন
এবার iPhone Settings যান। সবার উপরে আপনার নাম বা Apple IDতে চাপ দিন। সেখান থেকে iCloud প্রবেশ করুন। Manage Account Storage বা Manage Storage অপশনে যান। Change Storage Plan বেছে নিন। আপনার প্রয়োজন অনুযায়ী 50GB, 200GB বা 2TB plan নির্বাচন করুন। Confirm করলেই payment automatically Apple balance থেকে কেটে নেওয়া হবে।
পুরো প্রক্রিয়াটা মাত্র কয়েক মিনিটের।
iCloud Upgrade করার পর কী সুবিধা পাবেন?
Storage upgrade করার পর বেশ কিছু সুবিধা আপনি সহজেই বুঝতে পারবেন।
সবার আগে Automatic backup আবার চালু হয় ছবি, ভিডিও সব iCloud backup হতে শুরু করে। WhatsApp backup স্বাভাবিক হয়ে যায়। আর storage warning বারবার দেখতে হয় না।
Data সুরক্ষা নিশ্চিত হয় ফোন হারালে বা ভেঙে গেলেও সব data iCloud থেকে ফিরিয়ে আনা যাবে।
Multiple device sync ঠিকমতো কাজ করে iPhone তোলা ছবি iPad, MacBook সব জায়গায় automatically দেখা যাবে।
Family Sharing এর সুবিধা পাওয়া যায়। 200GB বা তার বেশি plan নিলে পরিবারের সদস্যদের সাথে storage share করা যায়।
কিছু সতর্কতা যা মাথায় রাখা জরুরি
Apple Gift Card কেনার আগে কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো region matching। ভুল region এর card কিনলে সেটা আপনার Apple IDতে কাজ করবে না এবং টাকা নষ্ট হবে। Apple Gift Card কেনার আগে নিজের Apple ID region একবার যাচাই করে নিন।
সবসময় trusted seller থেকে কিনুন। বাংলাদেশে অনেকেই Apple Gift Card বিক্রি করে থাকেন, কিন্তু সবাই বিশ্বস্থ নয়, অনেকের কাছে আপনি প্রতারিতও হতে পারেন। অপরিচিত কোনো Facebook page বা অযাচাইকৃত website থেকে না কেনাই ভালো। এক্ষেত্রে আপনি Gifts Card BD থেকে নিতে পারেন।
উপসংহার
iCloud storage full হওয়া একটি সাধারণ সমস্যা, কিন্তু এটাকে অবহেলা করা উচিত নয়। backup না থাকলে গুরুত্বপূর্ণ ছবি, WhatsApp conversation বা জরুরি data যেকোনো সময় হারিয়ে যেতে পারে।
ডুয়াল কারেন্নসি কার্ড না থাকলেও GiftsCardBD.com থেকে Apple Gift Card কিনে খুব সহজেই এই সমস্যা সমাধান করা সম্ভব। bKash বা Nagad দিয়ে payment করুন, instant code পান, redeem করুন এবং পছন্দের planএ upgrade করুন পুরো এতটাই সহজ যা আপনি কল্পনাও করতে পারবেন না।




